শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

কালিয়াচাপড়া চিনিকল চালু না হলে সারাদেশ অচলের হুমকি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের কালিয়াচাপড়া চিনিকল চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে মিলটি চালুর দাবিতে সুগার মিলের সামনে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে জেলা বিএনপির সিনিয়র সহসম্পাদক ও সদর উপজেলার সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি)সহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, ভারত ও এস আলম গ্রুপকে সুবিধা দিতেই বেশকিছু সুগার মিল বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে আট নয়টি মিল চালুর সিদ্ধান্ত নেয়। কিন্তু এই তালিকায় বাংলাদেশের অন্যতম ও প্রধান ভারী শিল্প প্রতিষ্ঠান কালিয়াচাপড়া চিনিকল এর নাম নেই। তাই আগামী সাতদিনের মধ্যে মিলটি চালুর জন্য যদি কোন উদ্যোগ নেওয়া নাহয় তাহলে মিলের গেইটে পাহারায় থাকবে এই জনগণ, কিশোরগঞ্জের সাথে সারাদেশের যোগাযোগ ব্যাবস্থাও অচল করে দিবো। তাই দ্রুত মিলটি চালু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি দাবি জানান তাঁরা।

এসময় জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

কালিয়াচাপড়া চিনিকল ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট নামক স্থানে ১৯৬৫ সালে স্থাপিত হয়। স্বাধীনতা পর ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে।
তবে চিনিকলটি ১৯৯৪ সালে ‘লে-অফ’ ঘোষনার মাধ্যমে ২০০৪ সালে বেসরকারি প্রতিষ্ঠান নিটল নিলয় গ্রুপের কাছে বিক্রি করে দেয় সরকার। বর্তমানে উৎপাদনহীন অবস্থায় বন্ধ হয়ে আছে।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit