রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১ জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে হেলাল উদ্দিন সভাপতি, শিপলু সাধারণ সম্পাদক নির্বাচিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠনে প্রধানমন্ত্রীর প্রতি মারমা ঐক্য পরিষদের অভিনন্দন। মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু।

কাবুলে বিস্ফোরণে শরণার্থী মন্ত্রী হাক্কানি নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিস্ফোরণে দেশটির শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল-উর-রহমান হাক্কানি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার ওই মন্ত্রণালয় ভবনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন তালেবান প্রশাসনের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ।

এক বিবৃতিতে কাবুল পুলিশ জানিয়েছে, এই হামলাকে একটি ‘বর্বর আক্রমণ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই হামলায় আরও হতাহতের ঘটনা ঘটেছে। কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৫৮ বছর বয়সি খলিল-উর-রহমান হাক্কানি ছিলেন তালেবানের একজন বিশিষ্ট নেতা এবং হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির ভাই। এছাড়াও তিনি ছিলেন বর্তমান ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা। তিনি তালেবানের ২০ বছরের যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এর আগে ২০২২ সালে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দিন হাক্কানির নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি বিস্ফোরণ ঘটে। এতে চারজন নিহত হয়। ২০২৩ সালে তালেবান পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে একটি হামলার দাবি করে ইসলামিক স্টেট, যাতে অন্তত পাঁচজন নিহত হয়।

তবে ২০২১ সালের আগস্টে তালেবান প্রশাসনের ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম হামলার ঘটনা, যেখানে একজন দায়িত্বরত মন্ত্রী হত্যাকাণ্ডের শিকার হলেন। তবে এখনো কোনো পক্ষ এই হামলার দায় শিকার করেনি।

এদিকে খলিল-উর-রহমান হাক্কানির নিহতের ঘটনায় পাকিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে বলেছেন, আমরা আফগান ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল-উর-রহমান হাক্কানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং এই জঘন্য সন্ত্রাসী ঘটনার কঠোরভাবে নিন্দা জানাচ্ছি। সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit