শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

ডিবি হারুনের প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান, যা পাওয়া গেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের মালিকানাধীন ‘প্রেসিডেন্ট রিসোর্টে’ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত সেখানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন এনবিআরের উপপরিচালক তাসনিম আলম, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মো. আব্দুল্লা আল মামুন, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলমসহ অন্যান্যরা।

সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে ৮ সদস্যের টিম ওই রিসোর্ট অভিযান চালায়। এসময় বিনিয়োগের নথি, আয়-ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ডডিস্কসহ যাবতীয় নথিপত্র জব্দ করা হয়।

অভিযানকালে সেখানে কর্মচারীদের উপস্থিতি পাওয়া গেলেও মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। কাগজপত্রে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের মালিকানা না থাকলেও প্রকৃত মালিক তিনিই। তবে রিসোর্টটি তার ভাই ও স্ত্রী পরিচালনার দায়িত্ব পালন করছেন।

জব্দকৃত বিনিয়োগের নথি, আয়-ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ডডিস্কসহ যাবতীয় নথিপত্র যাচাই-বাছাই করার পর প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কিশোরগঞ্জ হাওরের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় স্থাপিত প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডে নামীয় প্রতিষ্ঠানটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের পরিবারের মালিকানাধীন।

২০২১ সালের ৩ সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলা) আসনের তৎকালীন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিলাস বহুল রিসোর্টটি উদ্বোধন করেন।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit