বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

‌‘বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে কেউ যাতে জুলাই বিপ্লবের অর্জন কেড়ে নিতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘দেশে অভ্যুত্থান হলেও দোসররা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সীমান্তের ওপারের বসে দোসররা প্রতিনিয়ত চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। এই বাংলাদেশ আমরা কখনো দেখতে চাইনি।’

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের এক অনুষ্ঠানে ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, মৃত্যুর আগে শেষ আশা ছিল, স্বৈরাচার সরকারের পতন দেখে যাওয়ার। সেটা হয়েছে। কিন্তু আমরা এখনো ক্রান্তি পার হইনি। ধাপ পেরিয়েছি।

মির্জা ফখরুল বলেন, ‘দেশকে আবারও যেন অন্ধকারে দিকে ঠেলে দিতে না পারে, সেই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৪,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit