সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

গোয়ালন্দে হিংস্র শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৯

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পৃথক তিন স্থানে হিংস্র শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। এই ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া এবং পৌরসভার ১ ও ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পৌরসভার ১নং ওয়ার্ডের মাষ্টার পাড়ায় একজনকে কামড়ানোর সময় বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোটা দিয়ে পিটিয়ে ওই শিয়ালটিকে মেরে ফেলে।

আহতদের মধ্যে আছেন দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া গ্রামের হোসাইন মোল্লা (১৬), নগর রায়ের পাড়ার রতন রায় (৫০), শারমিন বেগম (৩৫), নয়ন মজুমদার (২২), এবং মাষ্টার পাড়ার নমিতা রানী (৪৫), চপলা রানী (৩৫), সন্তোষ সূত্রধর (৫৫), দীপালি সরকার (৪২) ও শিশু কনক শীল (৬)।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ শরিফ ইসলাম জানান, আহতদের অ্যান্টি-রেবিস ভ্যাকসিন ও টিটেনাস ভ্যাকসিনসহ অন্যান্য চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তবে আহতদের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে ৩ হাজার টাকা দিয়ে কিনে ভ্যাকসিন নিতে হয়েছে।

আবাসিক মেডিকেল অফিসার মোঃ শরিফ ইসলাম বলেন, গোয়ালন্দে শিয়ালের কামড়ের ঘটনা অনেক বেড়ে গেছে। গতকাল রাতে শিয়ালের কামড়ে আহত ৯ জন হাসপাতালে আসেন এবং তাদের অ্যান্টি-রেবিস ভ্যাকসিন ও টিটেনাস ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। তারা এখন সবাই বাড়িতে আছেন।

এসময় এলাকাবাসীকে শিয়ালের আক্রমণ থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit