বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

সেনাকর্মকর্তা তানজিম হত্যায় আরও একজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যার ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

ঘটনার সাথে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের ধরতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে আজ শুক্রবার চকরিয়ার রংমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ (৩৫) ওরফে ভিন্ডি কামালকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত কামাল ওই ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা স্বীকার করেছে। অদ্যাবধি ওই হত্যাকাণ্ড এবং ডাকাতির ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যাদের মধ্যে ৩ জন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল।

ঘটনায় জড়িত বাকি ডাকাতদের গ্রেফতারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে বলে আইএসপিআর জানায়।

গ্রেফতারকৃতকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহিদ হন। এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৪,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit