বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’ ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সংবাদের ব্যাখ্যা পুলিশের আসামি বহনকারী পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ আসবেন কি না, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংকট-সম্ভাবনা নিয়ে হাইকমিশনে জামায়াত নেতার বৈঠক

ইসরায়েলে রকেট হামলা! বেজে উঠল সাইরেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে হাইফা শহরে রকেট হামলা হয়েছে, এতে ওই অঞ্চলে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে লেবানন থেকে পাঁচটি রকেট হাইফা শহরে নিক্ষেপ করা হয়।

দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, পাঁচটি রকেটের মধ্যে কয়েকটি আটকানো হয়েছে। বাকিগুলো বিভিন্ন খোলা জায়গায় আঘাত করেছে। তবে ঠিক কতটি রকেট ইসারায়েল প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকাতে পেরেছে আর কয়টা আঘাত হেনেছে সে বিস্তারিত কোনো তথ্য জানায়নি আইডিএফ।

এই হামলায় হতাহতের কোন খবর দেয়নি নেতানিয়াহুর দেশ। তবে হামলার পর রকেট ফায়ারের সতর্কতা হিসেবে হাইফা এলাকায় সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। হাইফা ছাড়া একর এবং আশেপাশের শহর ও গ্রামেও এই সতর্কবার্তা শোনা গেছে।

এদিকে, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গোষ্ঠী ইসরায়েলের বন্দর শহর ইলাতে ড্রোন হামলার দাবি করেছে। একটি ভিডিও প্রকাশ করে তারা বলছে, ইলাতের একটি “গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু”র উদ্দেশ্যে ড্রোন হামলা করা হয়েছে। ভিডিওতে একটি ড্রোনকে রাতে উৎক্ষেপণ করতে দেখা গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার ভোরে ঘোষণা করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, লোহিত সাগর অঞ্চলে একটি সন্দেহজনক বিমান লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে, যা পূর্ব দিক থেকে দেশে প্রবেশ করেছিল।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit