মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ঢাবি পরীক্ষা কেন্দ্রে মেয়ে, বাইরে অপেক্ষারত মায়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন মেয়ে। মা হলের বাইরে অপেক্ষা করছিলেন। সেখানে বুকে ব্যথা হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের মাঠে এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গুচ্ছ পরীক্ষা দিতে এসে এক শিক্ষার্থীর অভিভাবক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। পরে পুলিশকে জানানো হলে প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, মা হারানো পরীক্ষার্থীর নাম আরোয়া তাবাসসুম। তিনি ২০২৩-২৪ সেশনের কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তার মায়ের নাম শামীম আরা বেগম। তাদের স্থায়ী বা স্থানীয় কোনো ঠিকানাই তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

শামীম আরা বেগম মেয়েকে পরীক্ষার হলে রেখে মুহসীন হলের মাঠের পাশে অপেক্ষা করছিলেন। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। আশপাশের মানুষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোকারম ভবনের ম্যানুয়াল কার্গো লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত মো. আব্দুল্লাহ (৫০) নামের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ঢাবির সহকারী পরিচালক কর্মরত ছিলেন।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেট) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৪,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit