বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবিতে কৃষক সমা‌বেশ অনুষ্ঠিত

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১০৬ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপু‌রের সেতাবগঞ্জ চি‌নিকল পুনরায় চালুর দাবিতে কৃষক সমাবেশ করেছেন সেতাবগঞ্জ চিনিকল পুনঃ চালনা আন্দোলন পরিষদ।শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে দিনাজপু‌রের বোচাগঞ্জ উপ‌জেলার সেতাবগঞ্জ চি‌নিকল উচ্চ বিদ‌্যাল‌য়ের মাঠে সেতাবগঞ্জ চিনিকল পুনঃ চালনা আন্দোলন পরিষদ আয়োজিত এক আলোচনা সভা উদ্বোধনী বক্তব্য রাখেন সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাশার।সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক মোঃ বদরুদ্দোজা বাপনের সভাপ‌তি‌ত্বে সমা‌বে‌শে প্রধান অতিথির বক্তব‌্য রা‌খেন চিনিকল চালু করণ টাস্কফোর্স জাতীয় কমিটি ও সদস্য পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল ক্বাফী রতন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও সহকারি প্রক্টর সহযোগী অধ্যাপক মোঃ মুনতাকিমুল বারী, বাংলাদেশ কৃষক মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সদস‌্য মোঃ জহিররুল ইসলাম, শ্রমিক কর্মচা‌রি ইউনিয়‌নের সা‌বেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর পাটোয়ারী,বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সংগঠ‌নের কেন্দ্রীয় কমিটির সদস‌্য আনোয়ার হোসেন বাবলু প্রমুখ। এসময় ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এসময় আখচাষী, ছাত্র স্থানীয় সুধীজন বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৪,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit