বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : কৃষি গুচ্ছভুক্ত কৃষি, মাৎস্যবিজ্ঞান ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পবিপ্রবির মূল ক্যাম্পাসের একাধিক ভেন্যুতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। 

পবিপ্রবি’র ৪৪৮ আসনের বিপরীতে ৪ হাজার ভর্তিচ্ছু পরিক্ষার্থীর মধ্যে ২হাজার ১১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ১৯৮৯ জন। অংশগ্রহণের হার ছিল ৫০.৫৮%।  

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম পরীক্ষার হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর মোঃ আবুল বাশার খান, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

পরীক্ষার অভিজ্ঞতা জানিয়ে মাগুরা থেকে আগত পরীক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, প্রশ্নপত্র খুব ভালো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা খুবি ভালো লেগেছে। 

ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, অবিভাবক, এলাকাবাসী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit