রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে ৭ দেশের রেফারি যুবদলের সাবেক সহসভাপতির মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক ওমরাহ পালনে শীর্ষে ৩ দেশ ‘ইতিহাস তো আগেই তৈরি হয়ে গেছে’— ফাইনালের আগে মেসির বার্তা গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বিরোধীদলীয় নেতা ইয়ামালদের জয় কামনা করছেন গাজার ফুটবল ভক্তরা! চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া বিনোদনপাহাড়ি ঢলের ভাঙনে হুমকিতে কাপ্তাই মডেল মসজিদ

গ্রিক ক্লাবের বিপক্ষে চেলসির বড় জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের কনফারেন্স লিগে সবচেয়ে শক্তিশালী দল ধরা চলে চেলসিকে। দুইবার করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ শিরোপা জেতা চেলসি এবার প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলছে। কনফারেন্স লিগের প্রথম ম্যাচে বেলজিয়ান ক্লাব গেন্টের বিপক্ষে বড় জয়ের পর এবার গ্রিক ক্লাবটির বিপক্ষেও সহজ জয় পেয়েছে এনজো মারেস্কার দল।

পানাথিনাইকোসের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে প্রথম হাফে এক গোলে লিড পায় চেলসি। ২২তম মিনিটে ফেলিক্স চেলিকে এগিয়ে দেন। দ্বিতীয় হাফের প্রথম পনের মিনিটে আরও তিন গোল করে মারেস্কার দল। 

৪৮ মিনিটে মুদরিখ, ৫৫ মিনিটে আবারও ফেলিক্স আর ৫৯ মিনিটে চেলসির চতুর্থ গোলটি আসে ফরাসি স্ট্রাইকার এনখুনকুর পা থেকে। এর ১০ মিনিট পর অবশ্য এক গোল শোধ দেয় স্বাগতিক ক্লাব পানাথিনাইকোস। তবে শেষে পর্যন্ত এই ৪-১ গোলে জয় নিয়েই মাঠে ছাড়ে ইংলিশ ক্লাবটি।

এদিকে কনফারেন্স লিগের নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনা এবং জার্মান ক্লাব এফসি হাইডেনহাইম। সুইস ক্লাব সেন্ট গ্যালেনের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে ফিওরেন্টিনা। টেবিলের দুইয়ে রয়েছে ক্লাবটি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৪,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit