মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

রোহিঙ্গাদের ৩৩ লাখ ডলার সহায়তা দেবে জাপান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : রোহিঙ্গা শরণার্থী নারী ও মেয়েদের পাশাপাশি আশ্রয়দাতা সম্প্রদায়ের ক্ষমতায়নে তিন দশমিক তিন মিলিয়ন (৩৩ লাখ) ডলার সহায়তা দেবে জাপান। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে।

সহায়তা দিতে মঙ্গলবার (২২ অক্টোবর) জাপান ও ইউএনএফপিএর মধ্যে একটি চুক্তি হয়েছে। ঢাকার জাপান দূতাবাস জানায়, ইউএনএফপিএ ও জাপান সরকার রোহিঙ্গা শরণার্থী নারী ও মেয়েদের পাশাপাশি বাংলাদেশে স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়নে এক যুগান্তকারী অংশীদারত্ব ঘোষণা করেছে।

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট সাত বছরেরও বেশি সময় ধরে দীর্ঘস্থায়ী একটি সুরক্ষা সংকট, যা উল্লেখযোগ্যভাবে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায় উভয়ের জীবন, নিরাপত্তা ও মঙ্গলকে প্রভাবিত করে।

জাপান সরকার নারী ও মেয়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ  শক্তিশালী করার জন্য ইউএনএফপিএর প্রচেষ্টাকে সমর্থন করছে। এ লক্ষ্যে তিন দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে মিয়ানমার থেকে আসা বাস্তুচ্যুত নারী ও মেয়ে এবং আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য এ প্রকল্প বাস্তবায়িত হবে।

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit