রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

মার্কিন নির্বাচনের আগে গাজায় যুদ্ধবিরতির শেষ চেষ্টা ব্লিঙ্কেনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্লিঙ্কেন মঙ্গলবার (২২ অক্টোবর) নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন। ইসরাইলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং লেবাননের বৈরুতে ইসরাইলের হামলার মধ্যেই মধপ্রাচ্য সফর করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ইসরাইলের হামলায় দক্ষিণ বৈরুতের একটি বহুতল ভবন পুরোপুরি ধসে পড়ে।

হিজবুল্লাহ মঙ্গলবার (২২ অক্টোবর) জানিয়েছে, লড়াই চলা অবস্থায় কোনও আলোচনা হবে না। এছাড়া শনিবার নেতানিয়াহুর বাড়িতে চালানো ড্রোন হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।
  
এর আগে গাজার ফিলিস্তিনি ভূখণ্ডে এবং ইসরাইল ও লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি বছরব্যাপী যুদ্ধের অবসানে নেয়া কূটনৈতিক প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে।

ওয়াশিংটন আশা করছে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু শান্তির জন্য একটি নতুন সুযোগ তৈরি করবে। এই মৃত্যুকে কেন্দ্র করে নেতানিয়াহুকে যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করা সম্ভব হবে বলেও মনে করে ওয়াশিংটন।
 
সিনওয়ার ইসরাইলের মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ছিলেন। গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের মূল পুরকল্পনাকারী ছিলেন সিনওয়ার। কয়েকদিন আগে ইসরাইলের বিমান হামলায় নিহত হন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৪,/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit