রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

দৌলতপুরে জরায়ুমুখ ক্যান্সার রোধে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বিষয়ক এ্যাডভোকেসি সভা

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : জরায়ুমুখ ক্যান্সার রোধে কুষ্টিয়ার দৌলতপুরে ‘জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন’ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিনের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, দৌলতপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সেফাই নুর আরেফিন, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. কামাল হোসেন, দৌলতপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়ার আলী ও সাংবাদিক শরীফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, মসজিদের ঈমাম, দৌলতপুর থানার প্রতিনিধি ও আমন্ত্রিত সুধীজন।

‘এক ডোজ টিকা নিন,জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এ বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন,দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন। বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাছরিন আক্তার। আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত একমাস ব্যাপী ইপিআই কার্যক্রমে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অর্থাৎ ১০ বছর থেকে ১৪ বছর বষয়ী সব কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার রোধে এক ডোজ এইচপিভি টিকাদান কর্মসূচীর আওতায় আনা হবে বলে উল্লেখ করা হয়। সভায় ইপিআই কার্যক্রমে ‘জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৪,/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit