শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

আশুলিয়ায় জলকামানেন মুখে মহাসড়ক ছাড়ল শ্রমিকরা, অর্ধশতাধিক গাড়ি ভাংচুর 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: :  তিন মাসের বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বেশ কিছু দাবিতে ৩২ ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছিল শ্রমিকরা। পরে জল কামানের মুখে ১ মিনিটের মাথায় মহাসড়ক ছেড়ে দেয় শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে ধাওয়া খেয়ে পালানোর সময় প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেছে  বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার বিকাল ৪ টা ৪৫ মিনিটে পুলিশের জলকামানের মুখে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছেড়ে যায় শ্রমিকরা। তবে কোন ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি। এরআগে গতকাল সোমবার সকাল ১০ টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিকরা।
এদিকে বিকেল ৪ টা ৪৫ মিনিটে যৌথবাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ে যেতে ও দাবী পূরণের আশ্বাস দিলেও মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করতে থাকে। এসময় জলকামান ব্যবহার করলে এক মিনিটে ছত্রভঙ্গ হয়ে যায় শ্রমিকরা। তবে মহাসড়কে আটকে থাকা প্রায় অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করে তারা। কিন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। রিয়াদ হোসেন নামের এক ট্রাক চালক বলেন, পুলিশের ধাওয়া খেয়ে শ্রমিকরা পালিয়ে যাওয়ার সময় লাঠি ও ইট দিয়ে গাড়ি ভাংচুর করেছে। অনুরোধ করা হলেও তারা কথা শুনেনি। 
শ্রমিকরা জানায়, প্রায় তিন মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মালিকপক্ষ একাধিকবার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কথামত কাজ করেনি তারা। এছাড়া কারখানানার স্টাফদেরও বেতন দেয় না কর্তৃপক্ষ। অন্তত ৪/৫ মাসের বকেয়া বেতন পাবেন স্টাফরা। তাই বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা গতকাল সকাল থেকে সড়ক অবরোধ করে রাখে। আজ বিকেল ৪ টা ৪৫ মিনিটের দিকে পুলিশ জলকামান দিয়ে পানি ছুড়লে সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা।
এব্যাপারে কারখানা কর্তৃপক্ষ কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।  এব্যাপারে শিল্প পুলিশ-১ এর পরিচালক সারোয়ার আলম জানান, সন্ধ্যা পৌণে ৫ টার দিকে জলকামান ব্যবহার করে তাদের মহাসড়ক থেকে সড়িয়ে দেয়া হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পরিস্থিতি শান্ত। 
কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit