শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’, গতি ছাড়াতে পারে ঘণ্টায় ১৫০ কিমি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় আবহাওয়া দফতরের মঙ্গলবার (২২ অক্টোবর) সকালের পূর্বাভাস অনুসারে, পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমানার কাছে কোনো জায়গায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ডানার কেন্দ্রটি। ২৪ বা ২৫ অক্টোবর সকালে ঝড়টি ভূভাগে প্রবেশ করতে পারে। 

সমুদ্রে দীর্ঘ সময় থাকায় ঝড়টি প্রাথমিক পূর্বাভাসের থেকে বেশি শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতি ছুঁতে পারে ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার। সেটি হলে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শুরু হবে বাতাসের দাপট। আর রাত যত বাড়বে, তত বাড়বে ঝড়ের তাণ্ডব। 
 
শুধু তাই নয়, ঝড়ের শক্তিশালী দিকটি পশ্চিমবঙ্গের দিকে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উপকূলবর্তী সব জেলা ও তার লাগোয়া জেলাগুলোতে ঘণ্টায় ১২০ কিমি বা তার বেশি বেগে হাওয়া বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিও চলতে পারে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া দফতর। 
 
ওই দিন ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা ও উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তর বঙ্গের তিন জেলা- মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
 
সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit