শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

চৌগাছায় বেশি দামে ডিম বিক্রির অপরাধে এম এম এ্যাগ্রো ফার্মে জরিমানা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ Time View

এম এ রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় বেশি দামে ডিম বিক্রির অপরাধে এম এম এগ্রো ফার্ম নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়ছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার সদর চৌগাছা ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামের এম এম এ্যাগ্রো ফার্মে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান এ জরিমানা আদায় করেন।

সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি না করে ফার্মটির মালিক সব্বির আহমেদ (৩০) বেশি দামে ডিম বিক্রি করে আসছিলো। সে অপরাধে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বেশী দামে ডিম বিক্রয়ের অপরাধে কৃষি বিপনন আইনে ২০১৮ এর ১৬/(২) ধারার অনুযায়ী এম এম এগ্রো ফর্মের স্বত্বাধিকার মালিক সাব্বির আহমেদকে এ জরিমানা করা হয়।

তিনি বেড়গোবিন্দপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। এ সময় অভিযানে ছিলেন চৌগাছা থানার এস আই সৌরভ গাঙ্গুলী, ভূমি অফিসের পেশকার অলক বিশ্বাস।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit