শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

মহালছড়ি জোনের উদ্যােগে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১১৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি রিজিয়ন এর আওতায় মহালছড়ি সেনা জোন কর্তৃক প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান অনুষ্ঠান উপলক্ষ্যে  বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্টিত। সোমবার (১৪ অক্টোবর) মহালছড়ি সেনা জোনের উদ্যােগে জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাম্প্রতিক পরিস্থিতি এবং প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান অনুষ্ঠান  উপলক্ষে বিশেষ নিরাপত্তা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ্‌রিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি। 

এসময় সকল সেনা সাবজোন কমান্ডারবৃন্দ, স্থানীয় বাঙ্গালী জনপ্রতিনিধি, সকল ধর্মাবলম্বীর প্রতিনিধি, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান অনুষ্ঠান ২০২৪ উদযাপন কমিটির সভাপতিবৃন্দ, হেডম্যান, কারবারী, প্রিন্ট মিডিয়াকর্মী ও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিবর্গ। মত বিনিময় সভায় প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উদযাপনের সার্বিক আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা, এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। ধর্মীয় এবং সামাজিক ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্নিমা ও কঠিন চিবরদান পালনের উদ্দেশ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রবারণা পূর্ণিমা ও চিবরদান অনুষ্ঠান উদ্যাপনের পাশাপাশি খাগড়াছড়ি জেলায় ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনার আলোকে সবাইকে সতর্ক অবস্থানে থাকার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় উপস্থিত সকলেই আসন্ন প্রবারণা পূর্ণিমা ও চিবরদান অনুষ্ঠান ২০২৪ উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করে এবং ভবিষ্যতে যেকোন অপ্রীতিকর কলহ প্রতিরোধে কাধে কাধ মিলিয়ে কাজ করার ব্যপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

সভাপতির বক্তব্যে মহালছড়ি  জোন কমান্ডার, শাহ্‌রিয়ার সাফকাত ভূইয়া পিএসসি  মহালছড়ি জোনের আওতায় সবাইকে ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে যেয়ে সম্প্রীতির মহালছড়ি গড়ার আহ্বান জানান।

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit