রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

হবিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২ অক্টোবর) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে রাতেই তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে তাকে হাজির করা হলে বিচারক জামিন না মন্জুর করে জেলহাজতে পাঠান। 

অভিযোগ রয়েছে, হবিগঞ্জে আওয়ামী লীগের একচ্ছত্র অধিপতি জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপির প্রিয়ভাজন ও সব কাজকর্মের সহযোগী ছিলেন শঙ্খ শুভ্র রায়। তরুণ এ নেতা আবু জাহিরের কারণে জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পদ প্রাপ্ত হন।

তার মাধ্যমে আবু জাহির হিন্দু সম্প্রদায় ও পরিবহন সেক্টর কন্ট্রোল করতেন। অন্যদিকে পাশাপাশি বাসা হওয়াতে আবু জাহিরের সব কাজকর্মে প্রত্যক্ষভাবে সহযোগিতা করতেন এ নেতা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit