বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

তিন ইলিশ বিক্রি হলো ২৬ হাজার টাকায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরা পড়ছে। পদ্মা-যমুনার মোহনায় আব্দুল হাই হালদারের জালে সাড়ে ছয় কেজি ওজনের তিনটি বড় ইলিশ ধরা পড়েছে। প্রবাসী এক ক্রেতা মাছ তিনটি ২৬ হাজার টাকা দিয়ে ক্রয় করেছেন।

বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহানের কাছ থেকে অনলাইনে মাছ তিনটি ক্রয় করেন তিনি।

জানা গেছে, বুধবার দুপুরে আব্দুল হাই হালদারসহ অনান্য জেলেরা পদ্মা নদীতে মাছ শিকারে বের হয়। বিকালে তাদের জালে বড় আকারের তিনটি ইলিশ ধরা পড়ে। তারা সন্ধ্যায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছ তিনটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। সেখানে মাছের ওজন দিয়ে দেখেন মাছ তিনটির ওজন ৬ কেজি ৫০০ গ্রাম। পরে ফেরিঘাটের ব্যবসায়ী আব্দুল হাইয়ের কাছ থেকে ৩ হাজার ৮০০ টাকা দরে ২৪ হাজার ৭০০ টাকা দিয়ে ক্রয় করেন।

শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ বলেন, পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা। আব্দুল হাই মাছগুলো বিক্রির উদ্দেশ্যে আমার কাছে নিয়ে আসলে আমি ২৪ হাজার ৭০০ টাকা দিয়ে মাছগুলো ক্রয় করি। এরপর আমার ফেসবুকে ইলিশের ছবি পোস্ট করি। এরপর লন্ডন এক প্রবাসী আমার সাথে যোগাযোগ করে বগুড়ার আত্মীয়-স্বজনের জন্য মাছটি ৪ হাজার টাকা কেজি দরে ২৬ হাজার টাকা বিক্রি করি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, দুই কেজি ওজনের ইলিশ মাছ সচরাচর দেখা যায় না। বড় ইলিশের দাম বেশি হয়। এখন বড় ইলিশ পদ্মায় আসবে ডিম ছাড়তে। 

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit