শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

বাড়ি বিক্রির টাকায় গাড়ি কিনলেন কঙ্গনা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত! তিনি ৩ কোটি টাকার একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি এলডাব্লিউবি নিয়েছেন। প্রযোজনার জন্য ৩২ কোটি টাকার বিনিময়ে পালি হিলে একটি বাংলো বিক্রি করেছিলেন কঙ্গনা।

সেই টাকা থেকেই তিনি নিজের জন্য এই বিলাসবহুল গাড়িটি কিনেছেন এই নায়িকা। ইনস্টাগ্রামে কঙ্গনাকে তার নতুন গাড়ির সঙ্গে কিছু ছবিতে দেখা গিয়েছে। সেই ছবিতে অভিনেত্রীর পরনে ছিল একটি সাদা সালোয়ার কামিজ।

ল্যান্ড রোভার মোদি মোটরস পোস্টটিতে তাকে তার নতুন গাড়ির জন্য অভিনন্দন জানিয়েছে কঙ্গনাকে বলিউডের কুইন বলে সম্বোধন করেছে। কঙ্গনার একসঙ্গে অনেকগুলো ছবি তারা পোস্ট করেছেন।  

বর্তমানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে শংসাপত্র প্রাপ্তিতে বিলম্বের কারণে কঙ্গনা পরিচালিত সিনেমা ‘ইমার্জেন্সি’র মুক্তি পিছিয়ে গেছে। সিবিএফসি সিনেমাটিতে ১৩টি কাট চেয়েছে, যেটিকে কঙ্গনার অযৌক্তিক বলে মনে করেছেন।  

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী অবলম্বনে নির্মিত এই সিনেমাটি। চলতি বছরের ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। এতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন শ্রেয়াস তলপড়ে, অনুপম খের, মহিমা চৌধুরী এবং মিলিন্দ সোমন।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit