শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

কেন ক্রিকেট ছাড়লেন শিখর ধাওয়ান?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : গত দুই বছর জাতীয় দলে অবহেলিত ছিলেন ধাওয়ান। খেলছিলেন কেবল আইপিএলে। জাতীয় দলে ফিরতে আইপিএলের পাশাপাশি ঘরোয়া লিগেও পারফর্ম করতে হতো তাকে। কিন্তু ৩৮ বছর বয়সে ফের ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে চাননি তিনি। ক্রিকেটে নিজের ইতি টেনে গত ২৪ আগস্ট আন্তর্জাতিক, ঘরোয়াসহ সব ধরনের খেলা থেকে অবসরের ঘোষণা দেন ধাওয়ান।

সংবাদ সংস্থা পিটিআইকে ধাওয়ান বলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেট খেলতে চাইনি। ১৮-১৯ বছর বয়স থেকে ঘরোয়া ক্রিকেট খেলছি। আর খেলার ইচ্ছা করছিল না। গত দু’বছর আমি খুব একটা আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। শুধু আইপিএল খেলছিলাম। তাই খেলার ইচ্ছাটাই চলে গিয়েছিল। সেই কারণেই অবসর নিয়েছি।’
 
২০২৩-২৪ মৌসুমে ঘরোয়া ক্রিকেট খেলেননি ধাওয়ান। আইপিএলের গত মৌসুমেও মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন। তার পরে চোটের জন্য আর নামেননি তিনি। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। ধাওয়ানের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২০২১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। আর ২০১৮ সালের পর থেকে টেস্ট দলের বাইরে তিনি।
 
দেশের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। দীর্ঘ দিন জাতীয় দলে সুযোগ না পাওয়ায় অবসরের সিদ্ধান্ত নেন তিনি। ভারতের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ১০ হাজার ৮৬৭ রান। ২৪ সেঞ্চুরির সঙ্গে আছে ৫৫টি ফিফটির ইনিংস। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit