শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

শোবার ঘরে মিলল ২০০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার বিকেলে সদর থানা পুলিশের সহযোগিতায় সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভিযানটি পরিচালনা করেন। স্থানীয়দের দাবি, সংঘবদ্ধ একটি চক্র চালগুলো কালোবাজারের বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির মধ্যে শোবার ঘরের মেঝেতে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে ২০০ বস্তায় ১০ হাজার কেজি সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল। সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে সটকে পড়েন বাড়ির মালিক সালেক উদ্দিন। উদ্ধার হওয়া চালের বস্তা দেখতে ভিড় করেন শতশত গ্রামবাসী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদরের লাহেড়িপাড়া রহমতবালা গ্রামে সালেকের বাড়ি থেকে মজুত করা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতি বস্তায় ৫০ কেজি করে ১০ হাজার কেজি চাল রাখা ছিল। অসাধু কয়েকজন ব্যক্তি স্বল্প দামে কার্ডধারীদের থেকে চালগুলো কিনে বাজারে চড়া দামে বিক্রি করে আসছে।

সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার বলেন, অভিযানের সময় বাড়ির মালিক সালেক উপস্থিত না থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তদন্ত করে ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit