শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

রাতে ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’, কনসার্ট শুক্রবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের বিরতি ভেঙে ঢাকায় গান গাইতে আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ডদল ‘জাল’। ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ডটি। এ উপলক্ষে বুধবার ঢাকায় অবতরণ করবে দলটি।

‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের এই কনসার্টে পারফর্ম করবে জাল। সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের ব্যান্ড অর্থহীন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর স্টেজে ফিরছে এই দেশি এ ব্যান্ডটিও।

আয়োজকরা জানিয়েছে, বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন জাল ব্যান্ডের ভোকাল গওহর মমতাজ। পরদিন সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কনসার্ট নিয়ে একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন তারা। সবশেষ ২০১০ সালে ঢাকায় পারফর্ম করেছিল তারা।

রাজধানীর ৩০০ ফিটের পূর্বাঞ্চলের এরিনায় অনুষ্ঠিত হবে এই লাইভ কনসার্ট। কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে আরও আগেই। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। সন্ধ্যা ৬টা থেকে কনসার্ট শুরু হবে, তবে দর্শকদের জন্য গেট খোলা হবে বিকেল ৫টায়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পায় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit