শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

যে কারণে সঞ্জয় লীলার কোনো সিনেমাতে নেই কারিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের মেধাবী যে ক’জন অভিনেত্রী আছেন তার মধ্যে কারিনা কাপুর খান একজন। ক্যারিয়ারের শুরু থেকেই সুনাম কুড়িয়ে আসছেন বেবোখ্যাত এই অভিনেত্রী। ক্যারিয়ারের ২৫ বছরে বলিউডে নিজের জায়গা বেশ পোক্ত করেছেন। এরই মধ্যে তার বহু সিনেমা ব্যবসাসফল হয়েছে। পেয়েছেন সমালোচকদের প্রশংসা। 

তবে এই বলিউড অভিনেত্রী বরাবরই সজাসাপ্টা কথা বলেন। যিনি ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত। সেই তিনি ক্যারিয়ারের শুরুতেই প্রকাশ্যে বলে বসেছিলেন— সালমান খান খারাপ অভিনেতা। আর সঞ্জয় লীলা বানসালিকেও ছাড়েননি অভিনেত্রী। অভিনয় জীবনের শুরুর দিকেই তাকে নিয়ে বলেছিলেন— কোনো নীতি-আদর্শ নেই। বিভ্রান্ত লোক! কিন্তু প্রথম সারির পরিচালককে নিয়ে এ কেমন মন্তব্য করলেন অভিনেত্রী?

অবশ্য শুরুতে কারিনায় মুগ্ধ ছিলেন সঞ্জয়। সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের সুপারহিট সিনেমা ‘হাম দিল দে চুকে সানাম’–এর জন্য প্রথম পছন্দই ছিলেন কারিনা। কিন্তু সে সময় রুপালি পর্দায় আসার ইচ্ছা ছিল না কারিনার। পরবর্তী সময় কারিনাকে ‘দেবদাস’–এর পারোর চরিত্রের জন্য ভাবেন পরিচালক।

প্রাথমিকভাবে রাজি ছিলেন না কারিনা, কারণ, অভিনেত্রীর মনে হয়েছিল পারো চরিত্রের জন্য তিনি মানানসই নন। পরে অবশ্য রাজি হয়ে যান, চুক্তিবদ্ধও হয়েছিলেন। কিন্তু পরের ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না কারিনা। হঠাৎ জানতে পারেন সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। তার জায়গায় ঐশ্বরিয়াকে নেওয়া হয়েছে। ক্ষোভে ফেটে পড়েন কারিনা! এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘সঞ্জয় একজন বিভ্রান্ত পরিচালক। তার কথার দাম নেই। তার জীবনে কোনোও নীতি আদর্শ নেই। সে ‘অপেশাদার’!

সেই সময় কারিনা আরও বলেছেন, আগামী দিনে যদি রাজ কাপুর ও গুরু দত্তের নামের পাশে সঞ্জয়ের নাম আসে, তা-ও আমি তার সঙ্গে ছবি করব না। এমনকি আমার হাতে যদি কোনো কাজ না-ও থাকে, আমি যদি ফ্লপ নায়িকা হই, তা-ও করব না। তার ছবি থেকে এমনিতেও নাকি কোনো অনুপ্রেরণা পাননি কারিনা কাপুর খান।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit