শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

সময় দিতে পারছেন না রাঘব, আক্ষেপ পরিণীতির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের এই সময়ে বিয়ে হয় রাজনীতিবিদ রাঘব চড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার। এর পর গত জুলাই মাসেই ছড়িয়ে পড়ে আলাদা হওয়ার গুঞ্জন। তবে কি এবার ঘর ভাঙতে চলেছেন পরিণীতি চোপড়ারও— এমন প্রশ্নই উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যমের তার একটি পোস্ট দেখে। 

আগস্ট মাসের প্রথম সপ্তাহেই তার উত্তর পেয়ে যান ভক্ত-অনুরাগীরা। গত ৭ আগস্ট সমাজিকমাধ্যমে পরিণীতি জানিয়েছিলেন— তার সঙ্গে এ মুহূর্তে দূরত্ব রয়েছে স্বামীর। বিবাহবার্ষিকীর উদ্যাপন একসঙ্গে হলেও এরপর তারা ফের আালাদা। তাই বিবাহবার্ষিকীর পোস্টে আক্ষেপ ঝরে পড়ল এ অভিনেত্রীর কণ্ঠে।

এ মুহূর্তে মুম্বাইয়ে রয়েছেন পরিণীতি চোপড়া। মাঝে একটা লম্বা সময় কাটিয়েছেন লন্ডনে। রাঘব ছিলেন ভারতে। সংসদে বাদল অধিবেশন চলছিল। আপ সংসদ সদস্য রাঘব ব্যস্ত সেখানেই। এর মাঝেই দিল্লির মুখ্যমন্ত্রী বদল। সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল থেকে মুক্তি, আরও একাধিক ঘটনা। সেই সময়ে রাঘব ছিলেন দিল্লিতে। এর মাঝেই হরিয়ানার ভোট প্রচারও চালাচ্ছেন। বোঝা যাচ্ছে, স্ত্রীকে বিশেষ সময় দিয়ে উঠতে পারছেন না রাঘব। যদিও তার মাঝেই স্ত্রীকে নিয়ে কয়েকটা দিন একান্তে মালদ্বীপে কাটিয়ে এসেছেন তিনি। সমুদ্রসৈকতে দুজনের একান্ত যাপনের সেই ছবিও দিয়েছেন রাঘব-পরিণীতি।

কিন্তু স্বামীর সঙ্গে ঘন ঘন দেখা না হওয়ায় ও আরও আগে কেন দেখা হলো না সেই কারণে আক্ষেপ প্রকাশ করলেন অভিনেত্রী। বিয়ের প্রথম বর্ষপূর্তিতে পরিণীতি লিখেছেন— আমি জানি না আগের জীবনে এবং এই জীবনে কী কী ভালো কাজ করেছি যে, তোমাকে পেয়েছি। খাঁটি ভদ্রলোক, আমার বোকা বন্ধু, সংবেদনশীল মানুষ, একজন সমঝদার স্বামীকে বিয়ে করেছি। সোজাসাপটা সৎ মানুষ, শ্রেষ্ঠ পুত্র, জামাই। তিনি বলেন, দেশের প্রতি তোমার নিষ্ঠা ও দায়বদ্ধতা আমাকে অনুপ্রাণিত করে। আমি তোমাকে বড্ড ভালোবাসি। কেন আরও আগে দেখা হলো না? শুভ বিবাহবার্ষিকী। রাঘব অবশ্য পরিণীতিকে মিষ্টি ডাক ‘পারু’ নামেই শুভেচ্ছা জানালেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit