শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

সুদানে কলেরার প্রাদুর্ভাবে মৃত্যু বেড়ে ৪৭৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কলেরার প্রাদুর্ভাবে গত এক মাসে অন্তত ৪৭৩ জন মানুষ মারা গেছেন সুদানে। এছাড়া সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজারে। আজ বৃহস্পতিবার সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

সুদানে নিয়োজিত মার্কিন বিশেষ দূত  টম পেরিলো বলেছেন, সংকট ও সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে চিকিত্সা ব্যবস্থা অত্যন্ত জটিল রুপ নিয়েছে। একইসঙ্গে গৃহযুদ্ধ অব্যাহত থাকায় সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এছাড়া ভারি বৃষ্টিপাত এবং বন্যায় দুর্ভোগ আরো বেড়েছে।

গত বছর তীব্র সংঘাত শুরু হওয়ার পর থেকে, এখন পর্যন্ত আফ্রিকার দেশটিতে দেড় লাখ লোক নিহত হয়েছে। মেডিকেল চ্যারিটি ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, নিয়মিতভাবে দুই পক্ষই তাদের চিকিৎসা কার্যক্রমে বাধাগ্রস্ত করে।  মানবিক প্রতিক্রিয়া যা প্রয়োজন তার চেয়ে অনেক কম।

এর আগে আগস্টের মাঝামাঝি সময়ে সুদানের স্বাস্থ্যমন্ত্রী হাইথাম মোহাম্মদ ইব্রাহিম আগস্টের  কলেরাকে মহামারি হিসেবে ঘোষণা করেছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, কলেরা নিরাময় করা তুলনামূলকভাবে সহজ, তবে দ্রুত চিকিৎসা অপরিহার্য। তবে কলেরা অত্যন্ত সংক্রামক। যা ডায়রিয়া, ডিহাইড্রেশন এবং মৃত্যুর কারণ হতে পারে। 

এ দিকে কলেরা রোগের বিস্তার রোধে স্কুল, বাজার ও দোকানপাট বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে সুদান কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit