রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি ইসরাইলের ‘অস্তিত্ব টিকিয়ে রাখতে’ নেতানিয়াহুকে সরানোর দাবি

তাইওয়ান প্রণালীতে প্রথমবারের মতো জাপানের যুদ্ধজাহাজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের সংবাদপত্র ইয়োমিউরি শিমবুন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, টোকিও আসলে চীনকে স্পষ্ট বার্তা দিতে চাইছে। সেজন্যই এই প্রথমবার তাইওয়ানের প্রণালীতে একটি যুদ্ধজাহাজ পাঠালো জাপান।

এনএইচকের প্রতিবেদন মতে, সাজানামি নামে জাপানের যুদ্ধজাহাজটি বুধবার সকালে পূর্ব চীন সাগর থেকে যাত্রা শুরু করে। ১০ ঘণ্টা পরে তা গন্তব্যে পৌঁছায়। এ সময় জাপানি যুদ্ধজাহাজের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নৌবাহিনীর জাহাজও।
 
গত সপ্তাহে প্রথমবার চীনের এয়ারক্র্যাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী তাইওয়ানের কাছে জাপানের দুইটি দ্বীপের কাছাকাছি চলে আসে। তার সঙ্গে ছিল দুইটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ।
 
একাধিক সূত্রের বরাতে দিয়ে ইয়োমিউরি শিমবুন জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই যুদ্ধজাহাজকে তাইওয়ান প্রণালীতে যাওয়ার নির্দেশ দেন। তার মতে, জাপানের এলাকায় চীন অনুপ্রবেশ করেছে। তার কোনো জবাব না দিলে চীন আরও আগ্রাসী মনোভাব দেখাবে। তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি।
  
সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বারবার একে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূতকরণের কথা বলেছেন। বেইজিং মনে করে, তাইওয়ান চীনের অংশ। তারা দাবি করে এই প্রণালীর জলের উপরও তাদের অধিকার রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit