শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত আজ জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ তাসকিন

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১.৮৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সুইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার (২২.২ কোটি টাকা) মানবিক সহায়তা দিয়েছে সুইডেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার সুইডিশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ দশমিক ৮ মিলিয়ন মানুষের পাশে দাঁড়িয়েছে সুইডেন। সুইডেন নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি), ইসলামিক রিলিফ, ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) এবং অ্যাকশন অ্যাগেনস্ট হাঙ্গারের (এএএইচ) মাধ্যমে ১ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার (২২.২ কোটি টাকা) সহায়তা দিয়েছে। এছাড়াও কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কক্সবাজারে এক লাখ ৩০ হাজারেরও বেশি লোকের কাছে গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুইডিশ তহবিল বিশ্ব খাদ্য কর্মসূচি-ডাব্লিউএফপিকে বন্যার কয়েক দিনের মধ্যে তার জরুরি সহায়তা চালু করার অনুমতি দিয়েছে।  

সুইডেন বিশ্বব্যাপী অন্যতম বৃহত্তম মানবিক দাতা এবং জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) এর শীর্ষ দাতা, যেটি সম্প্রতি পূর্ব বন্যায় সাড়া দিতে চার মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। ২০২৪ সালে বাংলাদেশে সুইডেনের মানবিক সহায়তার পরিমাণ ১২ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার (১৪৬ কোটি টাকা)।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit