শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত আজ জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ তাসকিন ইয়াশ ও তটিনীর ‘কাবিননামা’ প্রকাশ্যে মারা গেছেন জাপানের সবচেয়ে প্রবীণ নারী, বয়স হয়েছিল কত? প্রথম দিনেই ঝড়, ‘আওয়ারাপন ২’কে ছাড়িয়ে গেল ‘মির্জাপুর’!

লেবানন সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতি চেয়ে যুক্তরাষ্ট্র-মিত্রদের যৌথ বিবৃতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ লেবানন-ইসরায়েল সীমান্তে ২১ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে।  

যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে লেবানন এবং ইসরায়েলের মধ্যেকার পরিস্থিতি অস্থিতিশীল যা বৃহত্তর আঞ্চলিক ঝুঁকি বৃদ্ধি কারণ হতে পারে।

এর একটি কূটনৈতিক মীমাংসা করার সময় এসেছে যা সীমান্তের উভয় পাশের বেসামরিক নাগরিকদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে সাহায্য করবে। তাই ইউএনএসসিআর-১৭০১ ভিত্তিতে কূটনৈতিক মীমাংসার সুযোগ করে দিতে অবিলম্বে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে যাতে করে ইউএনএসসিআর-২৭৩৫এর প্রয়োগের মাধ্যমে গাজায়ও যুদ্ধবিরতি সম্ভব হবে।  

বিবৃতিতে বলা হয়, আমরা ইসরায়েল এবং লেবানন সরকারসহ সকল পক্ষকে অবিলম্বে অস্থায়ী যুদ্ধবিরতিকে সমর্থন করার জন্য আহ্বান জানাই। আমরা এই সময়ের মধ্যে লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি সম্পাদনের জন্য সমস্ত কূটনৈতিক প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করতে প্রস্তুত যা এই সঙ্কট কে সম্পূর্ণরূপে কাটিয়ে উঠতে সাহায্য করবে।

এই বিবৃতি এমন সময় এলো যখন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালেভি লেবাননের সীমান্তে অবস্থানরত সৈন্যদের হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য স্থল আক্রমণের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে লেবাননে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছেন তারা, এরই মধ্যে দুই ব্রিগেড রিজার্ভ সৈন্যকে ডাকা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit