শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।  

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী (শেহবাজ শরিফ) আঞ্চলিক সহযোগিতা ও সংলাপের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে তার সুবিধামতো সময়ে পাকিস্তানে সরকারি সফরে যাওয়ার আমন্ত্রণ জানান। 
 
উভয় দেশের জনগণের অগ্রগতি ও উন্নয়নের জন্য দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক স্তরে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে বলেও দুই পক্ষ সম্মত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
 

বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেন,‘ সার্ককে পুনরুজ্জীবিত করা এটি শুরু করার একটি ভালো উপায় হতে পারে এবং পাকিস্তানের সমর্থন প্রয়োজন।’ 

শেহবাজ শরিফ এই উদ্যোগের জন্য তার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশগুলোকে আঞ্চলিক প্ল্যাটফর্মকে পুনরুজ্জীবিত করার জন্য ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের তাদের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘নতুন পৃষ্ঠা’ খোলা উচিত। আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit