শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

প্রকাশ্যে এলো তারিক আনামের সঙ্গে থাকা ৪ অভিনয়শিল্পীর নাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : দেশের রাজনৈতিক নেতৃত্বের সংকট নিরসনে সংস্কারের হাওয়া লেগেছে অভিনয় শিল্পী সংঘেও। কমিটিতে সংস্কারের লক্ষ্যে অভিনয়শিল্পীরা এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। চলমান এ সংকট নিরসন ও কমিটির সংস্কারের জন্য বুধবার (১৮ সেপ্টেম্বর) সাধারণ সভার ডাক দেয় অভিনয়শিল্পী সংঘ।

মহাখালীর এসকেএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সিদ্ধান্তে একটি ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন করা হয়। এ কমিটির প্রধান হিসেবে নির্বাচন করা হয় তারিক আনাম খানকে। তার কাজের সহায়তার জন্য আরও ৪ সদস্যকে রাখারও সিদ্ধান্ত নেয়া হয় সাধারণ সভায়।
 
এ প্রসঙ্গে সাবেক সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, সবার সিদ্ধান্তেই নতুন ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠিত হয়েছে। চার মাস তারা দায়িত্ব পালন করবে। তবে এজন্য আমাদের ২১ সদস্যবিশিষ্ট কেউই পদত্যাগ করবেন না। আমরা শুধু দাফতরিক কার্যক্রম পরিচালনা করব। কোনো মেজর সিদ্ধান্ত নিতে হলে তা শুধু ‘অন্তর্বর্তীকালীন প্রধান’-ই নিতে পারবেন।
 
এদিকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে অন্তর্বর্তী সংস্কার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তারিক আনাম খান। নতুন কমিটিতে তারিক আনামের কাজের সহায়তায় ছিলেন আরও চারজন সদস্য। তবে তাদের পরিচয় তখন জানা যায়নি।
 
তাই বুধবার (২৫সেপ্টেম্বর) অনুষ্ঠিত শিল্পী সংঘের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে জানানো হয়, ১৮ সেপ্টেম্বরের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘অন্তর্বর্তীকালীন সংস্কার  কমিটি’-তে আরও চারজনকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন সাহানা রহমান সুমি, এ কে আজাদ সেতু, জীতু আহসান, ওয়াহিদা মল্লিক জলি। এ প্রসঙ্গে কমিটির প্রধান তারিক আনাম খান বলেন, পূর্ণ ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ ঘোষণা করা হয়েছে। দু-এক দিনের মধ্যেই আমাদের কার্যক্রম শুরু করব আমরা।
 
প্রসঙ্গত, পূর্ণ সদস্য নিয়ে আগামী চার মাস শিল্পীদের কল্যাণে নানামুখী সংস্কারমূলক কাজ করবে বর্তমান ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’। পাশাপাশি নতুন গঠিত কমিটি বর্তমান কমিটির যেকোনো সিদ্ধান্ত নেয়া থেকে বিরত রাখবে। ৪ মাস পর নির্বাচনের আয়োজন করে বিজয়ীদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’।  

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit