শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম

অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-নেপাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : নেপালের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে দেখা করার সময় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। 

আলোচনায় দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য এবং জনগণের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে। অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে জ্বালানি ও বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, নেপাল বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানিতে সমৃদ্ধ। 

বাংলাদেশ আগামী মাসে নেপালের সঙ্গে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে নেপালের প্রতিনিধিরা বলেছেন, দেশটি কয়েক বছরের মধ্যে আরও বেশি বিদ্যুৎ রফতানি করতে সক্ষম হবে।

শক্তি ও বিদ্যুৎ উপদেষ্টা ফৌজুল কবির খান এবং সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদও বৈঠকে অংশ নেন। এ বৈঠক বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে বাংলাদেশ ও নেপাল একত্রে অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit