শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

৫০ সালের মধ্যে এশিয়ায় এসি-ফ্রিজের চাহিদা বাড়বে চার গুণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : টেকসই সমাধানকে অগ্রাধিকার না দিলে উন্নয়নশীল দেশগুলোতে এয়ারকন্ডিশনারের অতিরিক্ত চাহিদার বিস্ফোরণ জলবায়ু পরিবর্তনকে অপেক্ষাকৃত আরও খারাপ করতে পারে। বুধবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

জাতিসংঘের পরিবেশ সংস্থা এবং বিশ্বব্যাংকের বেসরকারি খাতের শাখা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-র মতামত অনুসারে ২০৫০ সালের মধ্যে এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটরের চাহিদা আফ্রিকায় সাত গুণ এবং এশিয়ায় চার গুণ বৃদ্ধি পাবে।

আইএফসি’র প্রধান মাখতার দিওপ এক বিবৃতিতে বলেছেন, ‘এই দেশগুলো ক্রমবর্ধমান তাপমাত্রার মারাত্মক প্রভাবের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ এবং এইসব দেশের জন্য জরুরি ভিত্তিতে তাপমাত্রার সমাধান প্রয়োজন।

ক্রমবর্ধমান তাপমাত্রার পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধি এবং অনেক উন্নয়নশীল দেশে নগরায়ন এয়ার কন্ডিশনের চাহিদা বাড়িয়ে তুলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শীতাতপ নিয়ন্ত্রণ খাতে ইতোমধ্যে বিশ্বের বিদ্যুতের এক পঞ্চমাংশ খরচ হয় এবং ২০৫০ সালের মধ্যে চাহিদা তিনগুণ হলে উন্নয়নশীল বিশ্বের জন্য বিদ্যুতের চাহিদা দাঁড়াবে মোট চাহিদার ৮০ শতাংশ।

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ফসল এবং ভ্যাকসিনের মতো গুরুত্বপূর্ণ পণ্যগুলোকে নষ্ট হওয়া থেকে বাঁচাতে হিমায়নের অত্যাবশ্যক প্রয়োজনীয়তার মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন।

নাইরোবিতে অবস্থিত ইউএনইপি’র নির্বাহী পরিচালক ইঞ্জার অ্যান্ডারসেন বলেছেন, ‘নাইরোবিতে অবস্থিত ইউএনইপির নির্বাহী পরিচালক ইঞ্জার অ্যান্ডারসেন বলেছেন, ‘যেহেতু বিশ্বজুড়ে তাপমাত্রার রেকর্ড ক্রমান্বয়ে ভেঙে যাচ্ছে, স্বাস্থ্যকর খাবার এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ উভয়ের জন্যই শীতল রাখা অপরিহার্য।

তিনি আরো বলেছেন, ‘তবে আমাদের গ্রহকে আরও উত্তপ্ত করে এমন সমাধানের মাধ্যমে শীতল করার চাহিদা পূরণ অবশ্যই এড়াতে হবে।’

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit