রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি ইসরাইলের ‘অস্তিত্ব টিকিয়ে রাখতে’ নেতানিয়াহুকে সরানোর দাবি

রাষ্ট্রদূতকে অপসারণে জেলনস্কিকে যুক্তরাষ্ট্রের চিঠি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভার বিরুদ্ধে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ এনেছেন ইউএস হাউসের স্পিকার মাইক জনসন। রাষ্ট্রদূতের ওপর অভিযোগ এনে তাকে দ্রুত অপসারণ চেয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে একটি চিঠি দিয়েছেন স্পিকার।

অভিযোগে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ফাঁকে সোমবার পেনসিলভানিয়া রাজ্যে একটি উৎপাদন সাইট পরিদর্শন করেন জেলনস্কি। সফরটি একটি ‘রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ রাজ্যে পরিচালিত হয়েছিল। এবং সেখানে ডেমোক্র্যাটিক রাষ্ট্রপতি প্রার্থী, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য একজন ‘শীর্ষ রাজনৈতিক সারোগেট’ নেতৃত্বে দিয়েছিল এবং এতে ‘উদ্দেশ্যমূলকভাবে’ একজন রিপাবলিকান প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়নি। যা সম্পর্কে জানতেন ইউক্রেনের ওই রাষ্ট্রদূত।

যার ফলে ওই রাষ্ট্রদূতের বিরুদ্ধে আসন্ন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে রিপাবলিকানদের পক্ষ থেকে। যার প্রেক্ষিতেই রাষ্ট্রদূতকে অপসারণ চেয়ে জেলনস্কিকে চিঠি দিয়েছেন স্পিকার। যেই চিঠিতে বলা হয়েছে, ‘আপনি (জেলেনস্কি) বলেছেন, ইউক্রেনীয়রা নভেম্বরের নির্বাচনের আগে ‘আমেরিকান অভ্যন্তরীণ রাজনীতির দ্বারা বন্দী’ হওয়া এবং ‘আমেরিকান জনগণের পছন্দকে প্রভাবিত করা’ এড়াতে চেষ্টা করেছে। কিন্তু সেই উদ্দেশ্য এই সপ্তাহে পরিত্যাগ করা হয়েছে। যখন রাষ্ট্রদূত (ওকসানা) মার্কারোভা একটি ইভেন্টের আয়োজন করেছিলেন এবং যেখানে আপনি একটি আমেরিকান উত্পাদন সাইট পরিদর্শন করেছিলেন।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit