বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

পুঁজিবাজারে সূচকের বড় পতন, লেনদেনেও মন্দাভাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসইতে বৃহস্পতিবার কমেছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৭ দশমিক ৩৭ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ৩০ দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ৬৩৯ দশমিক ১৩ পয়েন্টে ও ২ হাজার ৬৪ দশমিক ৯৩ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৩১ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬১ দশমিক ৯৩ পয়েন্টে।

ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২৬৬ কোটি ৮ লাখ টাকার। এছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭২টি কোম্পানির, কমেছে ২৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ২০৮ দশমিক ১৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৯৯ দশমিক ২৮ পয়েন্ট কমে যথাক্রমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৭৯৩ দশমিক ২২ পয়েন্টে ও ৯ হাজার ৫৭১ দশমিক ৩৩ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ৫৫ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৯১ দশমিক ৪৩ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১৯৩ দশমিক ৬০ পয়েন্টে ও ১২ হাজার ৮২৩ দশমিক ১৪ পয়েন্টে। আর সিএসআই সূচক ১৬ দশমিক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬ দশমিক ৩৯ পয়েন্টে।
সিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৪ কোটি ৮৭ লাখ টাকা।
 
সিএসইতে ২২৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit