শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১.৮৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সুইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার (২২.২ কোটি টাকা) মানবিক সহায়তা দিয়েছে সুইডেন।  

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার সুইডিশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ দশমিক ৮ মিলিয়ন মানুষের পাশে দাঁড়িয়েছে সুইডেন। সুইডেন নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি), ইসলামিক রিলিফ, ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) এবং অ্যাকশন অ্যাগেনস্ট হাঙ্গারের (এএএইচ) মাধ্যমে ১ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার (২২.২ কোটি টাকা) সহায়তা দিয়েছে। এছাড়াও কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কক্সবাজারে এক লাখ ৩০ হাজারেরও বেশি লোকের কাছে গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুইডিশ তহবিল বিশ্ব খাদ্য কর্মসূচি-ডাব্লিউএফপিকে বন্যার কয়েক দিনের মধ্যে তার জরুরি সহায়তা চালু করার অনুমতি দিয়েছে।  

সুইডেন বিশ্বব্যাপী অন্যতম বৃহত্তম মানবিক দাতা এবং জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) এর শীর্ষ দাতা, যেটি সম্প্রতি পূর্ব বন্যায় সাড়া দিতে চার মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।  

২০২৪ সালে বাংলাদেশে সুইডেনের মানবিক সহায়তার পরিমাণ ১২ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার (১৪৬ কোটি টাকা)।

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit