শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

অবসরের ঘোষণা সাকিবের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের ইতি টানছেন সাকিব আল হাসান। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন এই অলরাউন্ডার। এছাড়া শেষ টি-২০ ম্যাচও খেলে ফেলেছেন বলে জানালেন সাকিব।

বৃহস্পতিবার কানপুর এক সংবাদ সম্মেলনে একথা জানান সাকিব নিজেই। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার একদিন আগে এমন ঘোষণা দিলেন ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।

সাকিব জানিয়েছেন, অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান বলে জানান তিনি।

সাকিব বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’

সাকিব আল হাসান ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন অনেক দিন আগেই। গেল বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বলেছিলেন, খুব শীঘ্রই ক্যারিয়ার শেষ করতে চান। 

এবার কানপুর টেস্টের আগে সেই ঘোষণা চলেই এলো। কানপুর থেকে জানালেন, ক্রিকেটের দুই ফরম্যাট থেকে বিদায় নিচ্ছেন সাকিব। 

সাকিব ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-২০ খেলেছেন। ওটাই তার শেষ টি-২০ ম্যাচ। এছাড়া পাকিস্তানে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলতে চান তিনি।

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit