বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের ঢেউটিন বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম বলেছেন, জনগণের খাদেম হিসেবে সবসময় মানুষের পাশে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আল্লাহভীরু লোক সমাজের নেতৃত্বে এলে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না। ফলে সমাজ সুন্দর হয়ে গড়ে উঠবে।

রবিবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫২টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বন্যায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জ্ঞাপন করে ব্যাপক ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের জন্য জামায়াতের এ উপহারটি গ্রহণ করায় সকলকে মোবারকবাদ জানান।
উপজেলার ব্রাহ্মণবাজার ও টিলাগাঁও ইউনিয়ন বাজারে ঢেউটিন বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, সেক্রেটারি মো. ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলার আমির মো. হামিদ খান, নায়েবে আমির মো. জাকির হোসেন, সেক্রেটারি আব্দুল মুনতাজিম ও উপজেলা মজলিশে শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit