বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

কৃত্রিম অরাজকতা তৈরি করে হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: রিজভী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল যশোর চৌরাস্তা মোড়ে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেছেন, ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা লুটের টাকা দিয়ে কৃত্রিম অরাজকতা তৈরি করে শেখ হাসিনার ফিরে আসার পথকে সুগম করার ষড়যন্ত্র করছে। কারা এর সাথে আমরা তা জানি।

তিনি বলেন, ‘পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ছিল হাসিনার জল্লাদ খানা। সেই কসাইরা এখনও বিদায় নেয়নি। তারা নানাভাবে সক্রিয়। তাদের দিকে নজর রাখতে হবে।’রিজভী বলেন , ভারতের কাছে কহিনূর হীরা ছিল শেখ হাসিনা। এজন্য তার পতনে ভারতের মনোবেদনা কমছে না। দেশের বিভিন্ন সেক্টরে ও পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে তা দেশের মানুষ বোঝে।

তিনি আরও বলেন, হিন্দু মুসলমানের হাজার বছরের সম্প্রতি হাসিনা ও ভারত যৌথ প্রযোজনায় নষ্ট করার চেষ্টা করেছে। তারা সীমান্ত রক্তাক্তের নির্দেশ দিচ্ছে। আমিত শাহর উসকানিমূলক বক্তব্য তার প্রমাণ।
প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ইউপি চেয়ারম্যানরা আওয়ামী লীগের বড় দোসর। তারা অনেক ষড়যন্ত্রের সাথে জড়িত। ফলে অবিলম্বে তাদের প্রত্যাহার করতে হবে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব হাসানসহ খুলনা বিভাগীয় নেতারা বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit