সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

যেভাবে মেসির ক্লাবও সুযোগ পেতে পারে ক্লাব বিশ্বকাপে

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী বছর যুক্তরাষ্ট্রে বসবে ফিফার ক্লাব বিশ্বকাপের আসর। ৩২ দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে জুন-জুলাইয়ে। টুর্নামেন্টের ৩০ টি দল এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। স্লট বাকি মাত্র দুটি। যার একটি পাবে ২০২৪ এর কোপা লিবের্তোদেরেস বিজয়ী দল। আর অপর স্লটটিতে জায়গা পাবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের একটি ক্লাব।

তবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বাকি দলটি ঠিক কীভাবে বাছাই করা হবে তা  এখনও নিশ্চিত নয়। তবে দুই উপায়ে বাছাই করার সুযোগ দেখছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াই স্পোর্টস। আর সে ক্ষেত্রে কপাল খুলে যেতে পারে লিও মেসির ক্লাব ইন্টার মায়ামির। কনকাকাফ অঞ্চল থেকে মোট চারটি দল ক্লাব বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে। ক্লাবগুলো হলো- মন্তেরারি, সিয়াটল সাউন্ডার্স, লিওন এবং পাচুকা।

স্বাগতিক দেশের পঞ্চম ক্লাব বাছাই করা হতে পারে সমর্থকদের শিল্ড চ্যাম্পিয়নশিপের ফলাফলের ভিত্তিতে। এলএলএসের পূর্ণ মৌসুমে দুই কনফারেন্স মিলিয়ে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে নেয়া যেতে পারে বিশ্বকাপে। এই মুহূর্তে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়ে শীর্ষে আছে ইন্টার মায়ামি। হাতে ছয় ম্যাচ বাকি রেখে তাদের সংগ্রহ ৬৪ পয়েন্ট। এক ম্যাচ বেশি হাতে রেখে দ্বিতীয় স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সংগ্রহ ৫৮ পয়েন্ট। সমান ম্যাচে সিনসিনাটি এবং কলম্বাস ক্রুর সংগ্রহ ৫৬ পয়েন্ট।

আরেকটা বিকল্প হতে পারে এমএলএস কাপের বিজয়ীকে নেয়া। এটি মূলত ইস্টার্ন কনফারেন্স এবং ওয়েস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়নের মধ্যকার ফাইনাল ম্যাচ। ইস্টার্ন কনফারেন্সে এই মুহূর্তে শীর্ষে আছে মেসির ক্লাব। আগামী বছর জুনের ১৫ তারিখ শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে ক্লাব বিশ্বকাপের খেলা।

টুর্নামেন্টে সর্বোচ্চ ১২টি দল অংশ নেবে ইউরোপ থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি ক্লাব খেলবে দক্ষিণ আমেরিকা থেকে। আর সমান ৪টি করে ক্লাব অংশ নেবে এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল থেকে। বাকি দলটি আসবে ওশেনিয়া অঞ্চল থেকে।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit