মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

এবার ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : রোববার (২২ সেপ্টেম্বর) বিএফআইইউ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ওবায়দুল কাদেরের নামে থাকা ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে, কবে জমা হয়েছে, কে জমা করেছে—এ ধরনের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে ব্যাংকগুলোর কাছে। পাশাপাশি ওবায়দুল কাদেরের পিতা-মাতার নাম, স্ত্রীর নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র ও স্মার্টকার্ডের তথ্যও চাওয়া হয়েছে।

সাবেক এই মন্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে বিএফআইইউ। এর আগে গত ২৭ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করে সংস্থাটি।
 
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক সরকারের কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারর করা হয়েছে। সেই সঙ্গে অনেকের ব্যাংক হিসাব জব্দ ও তথ্য তলব করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit