মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বোলিংয়ে সাকিবের ব্যর্থতার কারণ জানালেন মাঞ্জরেকার

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টে বল হাতে একেবারেই ম্লান ছিলেন সাকিব। দুই ইনিংসে ২১ ওভার বল করে ৬.১৯ ইকোনমিতে ১২৯ রান দিলেও পাননি কোনো উইকেট। বল হাতে সাকিবকে পুরো ক্যারিয়ারে এত খরুচে দেখা যায়নি আর কখনও। 

সাকিবের টেস্ট ক্যারিয়ারে এর আগে কোনো ম্যাচেই ইকোনোমি ৫ স্পর্শ করেনি। আর ন্যূনতম ২০ ওভার বল করে উইকেট না পাওয়ার ঘটনা ঘটেছে এই নিয়ে পঞ্চম বার। তবে তিনি এই পারফরম্যান্স করেছেন এমন পিচে, যেখানে প্রতিপক্ষ স্পিনাররা বেশ ভালো পারফর্ম করেছেন।  
 
সাকিবের এই ব্যর্থতার কারণ নিয়ে ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। সাকিবের উইকেট না পাওয়ার পেছনে বাঁহাতি ব্যাটারের আধিক্য এবং  উইকেটের ঠিকঠাক সহায়তা না পাওয়াকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন মাঞ্জরেকার।
 
তিনি বলেন, ‘তার জন্য একটা বড় সমস্যা হচ্ছে ভারতীয় দলে অনেক বেশি বাঁহাতি ব্যাটার। শীর্ষ ছয়ে তিনজনই বাঁহাতি। যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত এবং রবীন্দ্র জাদেজা তিনজনই বাঁহাতি এবং তারা ভালো ব্যাটসম্যানও। ফলে সে কিছুটা চাপে ছিল। আরেকটা সমস্যা হচ্ছে উইকেট টার্নিং ছিল না। সাকিব এমন বোলার যে টার্নিং উইকেট পেলে ঠিকঠাক বোলিং করে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে।’
 
সাকিবের বাজে বোলিং পারফরম্যান্সের পেছনে আরেকটি সূক্ষ্ম বিষয়কে তুলে ধরেছেন সঞ্জয়। তিনি মনে করেন, ‘এই ধরনের উইকেট দেখে এবং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের দেখে হয়তো তার মনে হয়েছে যে তার ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলাটাই বেশি ভালো হবে। কারণ, প্রথম ইনিংসে যে ধরনের ব্যাটিং সে করেছে, মনে হচ্ছিল বেশ উজ্জীবিত হয়ে আছে। বোলিংয়ে তাকে আমার তেমন উজ্জীবিত মনে হয়নি। পাশাপাশি এটাও বলতে হবে যে (নাজমুল) শান্ত তাকে কম বোলিং করিয়েছে। যখন ঋষভ পন্ত ব্যাট করছিল, শুধু মেহেদী হাসানই এক প্রান্তে বোলিং করে গেল। ম্যাচআপের কারণেই এমনটা হয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit