সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ চট্টগ্রামসহ ১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত দেশে ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: চিফ প্রসিকিউটর ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজার ছুঁইছুঁই হরমুজ প্রণালি আবার বন্ধ, উপসাগরীয় অঞ্চলে ইরানের বড় হামলা ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা সিরিয়া-ইরাক ও যুক্তরাষ্ট্রের ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ড, নিহত ২৭

ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের নীড়

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডে চমক দেখালেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। ওপেন বিভাগে শনিবার রাতে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়েছেন এই বাংলাদেশি ফিদে মাস্টার।

গত পরশু রাতে ইসরায়েল দশম রাউন্ডে প্রতিপক্ষ হওয়ায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব নাম প্রত্যাহার করেন। ফলে চার বোর্ডের মধ্যে তিন বোর্ডে খেলা হয়েছে। চতুর্থ বোর্ডে তাহসিন তাজওয়ার জিয়া প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সেই অর্থে। প্রথম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান খানিকটা লড়াই করে হেরেছেন। ফাহাদ গতকাল ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করলে জিএম নর্ম পেতেন। 

ওপেন বিভাগে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে হারে। অন্যদিকে, নারী বিভাগে নরওয়ের সঙ্গে বাংলাদেশ দল হারে ৩.৫-০৫ গেম পয়েন্টে। টানা ছয় বোর্ড জেতার পর ৮২ বছর বয়স্ক আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ গতকালই প্রথম হেরেছেন। দাবা অলিম্পিয়াডে আজ অনুষ্ঠিত হবে শেষ রাউন্ডের খেলা।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit