বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ফারহা মৌরিন মৌ এর কবিতাঃ জীবন্মৃত কিংবা বিষাক্ত সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার কুমিল্লায় আর্জেন্টিনার গোল খাওয়া নিয়ে বাকবিতণ্ডা-মারামারি, নিহত ১ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২ সরকারি প্রাথমিকে একযোগে রোপণ হবে ২ লাখ চারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

চেন্নাই টেস্টে রফিককে ছাড়িয়ে সাকিবের অনন্য কীর্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার এখন সাকিব আল হাসান। সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে ছাড়িয়ে সবচেয়ে বেশি বয়সে দেশের হয়ে টেস্ট খেলার কীর্তি গড়লেন তিনি।

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের তৃতীয় দিন সাকিব খেলতে নামেন ৩৭ বছর ১৮১ দিন বয়সে। আর রফিক তার শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন ৩৭ বছর ১৮০ দিন বয়সে। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান রফিক।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডটি ইংলিশ কিংবদন্তি উইলফ্রেড রোডসের। ১৯৩০ সালে নিজের শেষ টেস্টটি ৫২ বছর ১৬৫ দিনে খেলেছিলেন তিনি। সাকিব অবশ্য চেন্নাই টেস্টে খুব একটা পারফর্ম করতে পারেননি। ২১ ওভার বল করে ১২৯ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে অবশ্য প্রথম ইনিংসে দলীয় সর্বোচ্চ ৩২ রান এসেছিল তার ব্যাটে।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit