শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

সাবেক ‘র’ প্রধানসহ ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মার্কিন আদালতে তলব

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত সরকারের পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, গোয়েন্দা সংস্থা ‘র’—এর সাবেক প্রধান সামন্ত গোয়েল, এজেন্ট বিক্রম যাদব এবং ব্যবসায়ী নিখিল গুপ্তাকে তলব করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনের হত্যাচেষ্টা মামলায় ভারত সরকারকে তলব করেছে নিউইয়র্কের আদালতটি।

আদেশে বলা হয়েছে, আগামী ২১ দিনের মধ্যে ভারত সরকার এবং যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের সবাইকে জবাব দিতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে ভারত সরকার এই বিষয়টিকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছে। পান্নুনের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্ট থেকে এই তলবের বিষয়টি জানা গেছে।

আদালতের নথিতে অজিত দোভাল ও সমন্ত গোয়েলকে র-এর এজেন্ট চিহ্নিত করা হয়েছে। তাদের সঙ্গে বিক্রম যাদব নামের এক ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকেও হত্যার ষড়যন্ত্রে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। গত বছরের জুনে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেফতার হন নিখিল। পরে যুক্তরাষ্ট্রের আদালতে তাকে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে বসবাসরত শিখ নেতা পান্নুনকে হত্যা করতে নিখিল গুপ্তা (৫২) নামের একজন ভারতীয় নাগরিক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাকে ভাড়াটে খুনি ভেবে ১ লাখ ডলার (১ কোটি ১০ লাখ ২১ হাজার টাকার বেশি) দেন। কৌঁসুলিরা এর সপক্ষে তথ্য-প্রমাণ পেয়েছেন। নিখিল গুপ্তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার ২০ বছর পর্যন্ত জেল হতে পারে।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit