শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর মেসিকে নতুন রূপে দেখছি, সে পুরো দলকে কাঁধে তুলে নিয়েছে: ইয়াসিন বুনু পিস্তল উপহার দিয়ে ন্যাটো নেতাদের বিপদে ফেললেন এরদোয়ান খামেনির শেষ জানাজায় ইমামতি করলেন ১০১ বছরের আয়াতুল্লাহ হামেদানি ২৪ ঘণ্টায় ১১ বিলিয়ন ব্যারেল তেল সরিয়ে নিল ইরান যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও থমথমে হরমুজ প্রণালি খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে অংশ নেয় ৪ কোটি ৩০ লাখ মানুষ: প্রেস টিভি মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

বিচারকদের আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে প্রধান বিচারপতির আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে এ আহ্বান জানান প্রধান বিচারপতি। অনুষ্ঠিত সভায় সারা দেশের প্রায় দুই হাজার বিচারক উপস্থিত ছিলেন।

বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে বলে জানিয়ে প্রধান বিচারপতি বলেছেন, বিচার বিভাগ পৃথক হলেও বিচার বিভাগে দ্বৈত শাসন আছে। এ কারণে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বিচার বিভাগ পৃথক সচিবালয়ে না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

জরুরি ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দিয়ে প্রধান বিচারপতি বলেন, দ্রুত এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। পাশাপাশি বিচারকদের পদায়নের জন্য পৃথক নীতিমালা করা হবে বলেও জানান তিনি। বলেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে দ্রুত নীতিমালা প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে।

প্রধান বিচারপতি বলেন, আমাদেরকে কঠিন সময়ে দায়িত্ব দেয়া হয়েছে। ৪২ লাখ মামলার জট রয়েছে। মুদ্রার ওই পিঠে রয়েছে বিচারক সংকট। মাত্র দুই হাজার বিচারক দিয়ে এটি সম্ভব নয়। দক্ষ জনবল নিয়োগ জরুরি। বিচার বিভাগে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে স্বচ্ছতার জন্য কমিশন নিয়োগ করতে হবে বলেও জানান তিনি।

বিচার বিভাগের জন্য স্বতন্ত্র বাজেট দেয়ার কথাও তুলে ধরেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ। শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বিচার বিভাগ সংস্কার কমিটির প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit