বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম আকিল সম্পর্কে যা জানা গেল

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধের মধ্যেই লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ইসরাইল। জুনে গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার তালেব আবদুল্লাহকে হত্যা করে এ অভিযান শুরু। এরপর জুলাইয়ে ফুয়াদ শুকর এবং মুহাম্মদ নিমাহ নাসেরকে হত্যা করে ইসরাইলি সামরিক বাহিনী।  

এবার পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণে মধ্যপ্রাচ্য যখন উত্তাল, ঠিক সে সময় আরও এক হিজবুল্লাহ কমান্ডারকে খুন করল ইসরাইল। শুক্রবার ইসরাইল জানিয়েছে, তারা বৈরুতে এক বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যা করেছে।

ইসরাইলের দাবি, নিহত আকিল হিজবুল্লাহর অভিজাত ‘রাদওয়ান বাহিনীর’ জ্যেষ্ঠ নেতা ছিলেন। হামলার সময় তিনি একটি বৈঠকে ছিলেন।  ওই সময়ে বৈরুতের এক গোপন আস্তানায় হিজবুল্লাহ ও ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠকটি চলছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সামরিক শাখা শীর্ষপ্রধান ফুয়াদ শুকরের পর আকিলকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ধরা হতো। ১৯৮০–এর দশকে হিজবুল্লাহতে যোগ দেন আকিল। 

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit