শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট অবসরের পর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ফিরছেন স্টোকস সন্তানরা কোনোভাবেই যেন মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয়: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বললেন রাহুল গান্ধী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন,বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে, এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী এ কথা বলেন।

রাহুল গান্ধীর এই বক্তব্য তার দল কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজে পোস্ট করা হয়েছে। কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজের পোস্ট অনুযায়ী, সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের পুরোনো সম্পর্ক রয়েছে। তার দাদি বাংলাদেশ সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন।

কংগ্রেসের এই নেতা বলেন, বাংলাদেশে চরমপন্থীদের বিষয় নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগের কিছুটা তাদের মধ্যে আছে। রাহুল গান্ধী বলেন, ‘তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরবর্তী অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব।’ রাহুল গান্ধী আরও বলেন, ‘আমাদের দিক থেকে, আমাদের সরকারের দায়িত্ব চাপ প্রয়োগ করা, যাতে সহিংসতা বন্ধ হয়।’

 

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit