শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

নিরাপদ মাছ-মাংস উৎপাদনের সহযোগিতায় একমত বাংলাদেশ-পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : নিরাপদ মাছ-মাংস ও কৃষিজাত পণ্য উৎপাদনে সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান একমত হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার।

 বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। উপদেষ্টা হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিভিন্নখাতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিশেষভাবে মৎস্য ও প্রাণিসম্পদখাতে সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ করার বিষয়ে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান একমত হয়েছে। পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ থেকে মৎস্য সেক্টরে গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমে বিশেষ সহযোগিতা পাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া পাট ও পাটজাত পণ্য পাকিস্তানে ব্যাপক চাহিদা থাকায় এটি পাকিস্তানে আমদানি করার বিষয়ে পাকিস্তানের হাইকমিশনার আগ্রহ ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ুম, অতিরিক্ত সচিব এ.টি.এম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পাকিস্তানের দূতাবাসের কাউন্সিলর কামরান ডাঙ্গাল, কমার্সিয়াল এ্যাটাস্ট জিয়ান আজিজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাহাদি আলম বিনতু উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit